ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে জেসমিন ভেজিটেবল ওয়েল মিলে আগুন

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল ওয়েল মিলে একটি তেল কারখানায় আগুন লেগেছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।


তিনি বলেন, আমরা খবর পেয়ে একটু আগে ঘটনাস্থলে এসেছি। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যে ডিপোতে আগুন লেগেছে, সেটি ছোট হলেও এর আশেপাশে আরো ৮ থেকে ১০টি ডিপো আছে। আগুন নিয়ন্ত্রণে না আসলে এসব ডিপোতেও আগুন ছড়ানোর সম্ভাবনা আছে।


কারখানা কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, সকালে কারখানার কার্যক্রম বন্ধ ছিল। বাহিরে থাকা শ্রমিকরা হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে সবাইকে জানায়।

ads
ads
ads

Our Facebook Page

↑